ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহিত
জাতীয়

দেশে ভোটারের সংখ্যা জানাল ইসি  

সান নিউজ ডেস্ক

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার হালনাগাদ তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সর্বশেষ ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।

রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ৩১ জুলাই পর্যন্ত যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের হিসাব অনুযায়ী দেশে সর্বশেষ ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।

ইসি সচিব জানান, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশে ভোটারের সংখ্যা বেড়েছে ৩ লাখ ৯৩ হাজার ১৫ জন। পরবর্তী নির্বাচনের আগে ভোটার হওয়ার তারিখ পরিবর্তন করা হলে বা কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নিলে বর্তমান তালিকাটি সম্পূরক তালিকা হিসেবে প্রকাশ করা হবে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আচরণবিধিমালার গেজেট আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আখতার আহমেদ। তিনি বলেন, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ—এই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধিমালার গেজেট রোববার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তবে সংশ্লিষ্ট আইনের নথি এখনো পাঠানো হয়নি। সেটি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। প্রক্রিয়া শেষ হলে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ প্রসঙ্গে ইসি সচিব বলেন, রোববার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। এদিন বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। রুহুল কবির রিজভী আহমেদ ও নূরুল ইসলাম মণি দুটি মনোনয়নপত্র নিয়েছেন।

এখন পর্যন্ত বিএনপি ছাড়া অন্য কোনো দল বা প্রার্থী ইসি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেননি বলে জানান আখতার আহমেদ।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা