জাতীয়

চলতি মাসেই চালু হচ্ছে  ভারত-বাংলাদেশ বিমান চলাচল

নিজস্ব প্রতিবেদক :

চলতি মাসেই ভারতের সঙ্গে বিমান চলাচল শুরু হতে যাচ্ছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। বিগত মার্চ মাস থেকে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রাখা হয়।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ভারতের নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের জানান, এয়ার বাবল নামের বিশেষায়িত কর্মসূচির মাধ্যমে দুই প্রতিবেশী দেশের মধ্যে বিমান যোগে যাত্রী পরিবহন নিয়মিত হচ্ছে।

তিনি বলেন, ‘ভারতের নতুন হাইকমিশনারের সঙ্গে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে আমাদের কিছু অনুরোধে ভারত ইতিবাচক সাড়া দিয়েছে। এদের মধ্যে এয়ার বাবল চালুর বিষয়টি ছিল। এ বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছে গেছি। এখন বেবিচকসহ অন্যান্য কর্তৃপক্ষএকে চূড়ান্ত করবে।’

যাত্রী পরিবহনের বিষয়ে পররাষ্ট্রসচিব বলেন, চিকিৎসার্থে ভারতে এখন একজন রোগীর সঙ্গে একজন অ্যাটেনডেন্ট যেতে পারছেন। অ্যাটেনডেন্টের সংখ্যা দুজন করতে আমারা অনুরোধ জানিয়েছিলাম। তারা এতে রাজি হয়েছেন। হয়ত চলতি মাস থেকেই একজন রোগীর সঙ্গে দুজন অ্যাটেনডেন্ট যেতে পারবেন ।

বৈঠকে তিস্তাচুক্তি নিয়েও দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, তিস্তা ছাড়াও আমাদের অনেক অভিন্ন নদী আছে। সেসব নদীর অগ্রগতি আছে। এখন সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি আমরা। তিস্তার জন্য অন্যান্য অগ্রগতি থামিয়ে রাখা বুদ্ধিমানের কাজ নয়।

তবে তিস্তার ক্ষেত্রে টেকসই সমাধানের জন্য কাজ করবেন বলে জানান মাসুদ বিন মোমেন। প্রসঙ্গত, গত ২৭ আগস্ট করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ হয়ে যাওয়া বিমান যোগাযোগ ফের চালুর প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশে ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

এদিন সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর দপ্তরে বিদায়ী সাক্ষাৎকালে তিনি প্রতিমন্ত্রীকে দুই দেশের বিমান চলাচল শুরু করতে ভারতের এয়ার বাবলে যুক্ত হওয়ার বিষয়টি উপস্থাপন করেন।

জবাবে প্রতিমন্ত্রী এটি চালুর বিষয়ে একমত পোষণ করে পারস্পরিক আলোচনার মাধ্যমে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা