জাতীয়

ভৌতিক বিদ্যুৎ বিল বাতিলের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন মাসে গ্রাহকদের বাড়তি বিদ্যুৎ বিল বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে গ্রাহকের প্রকৃত মিটার-রিডিংয়ের মাধ্যমে একটি সমন্বিত বিল তৈরি করতে বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষকে নির্দেশ দেয় হাইকোর্ট।

কনজুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (সিএবি) দায়ের করা একটি রিট আবেদনের ভার্চুয়াল শুনানি শেষে সোমবার হাইকোর্ট এ নির্দেশ দেয়।

এ ছাড়া হাইকোর্ট কর্তৃপক্ষকে বাড়তি বিল বাদ দিয়ে গ্রাহকের কাছ থেকে বিলম্ব চার্জ নিতে এবং দুই মাসের মধ্যে এ নির্দেশ পালনের বিষয়ে পৃথক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বাংলাদেশ জ্বালানী নিয়ন্ত্রণ কমিশনের (বিইআরসি) জুলাই মাসের নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান এবং ঢাকা বিদ্যুৎ উন্নয়ন সংস্থা (ডিপিডিসি), ঢাকা বিদ্যুৎ সরবরাহ সংস্থা (ডেসকো), পশ্চিম জোন বিদ্যুৎ বিতরণ সংস্থা (ডাব্লিউজেডপিসি) ও উত্তর জোন বিদ্যুৎ সরবরাহ সংস্থার (এনইএসসি) ব্যবস্থাপনা পরিচালকদের এই সমন্বিত বিদ্যুৎ বিল প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়।

বিইআরসির নির্দেশ লঙ্ঘনের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ৪৩ ধারায় কেন বিদ্যুৎ সরবরাহকারী কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার কারণ জানাতে বলে হাইকোর্ট।

ভৌতিক বিলের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সম্প্রতি সিএবির দায়ের করা রিট আবেদনের ভার্চুয়াল শুনানি শেষে সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

রিটের আবেদনের শুনানি চলাকালে আবেদনকারীর আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া হাইকোর্টকে বলেন, ‘বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ বিইআরসির নির্দেশ লঙ্ঘন করে ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে ভৌতিক বিদ্যুৎ বিল তৈরি করেছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়নি।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের মতবিনিময়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা