জাতীয়

দেশে প্রতিদিন ৩ ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আগামী ১৭ অক্টোবরের মধ্যে বিনা নোটিশে বৈদ্যুতিক খুঁঁটিতে ইন্টারনেট ও ক্যাবল টিভি নেটওয়ার্ক অপসারণের সিদ্ধান্ত থেকে ফিরে না এলে, কিংবা এ সমস্যার সমাধান না হলে আগামী ১৮ অক্টোবর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত (৩ ঘন্টা) দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখা হবে বলে জানিয়েছে আইএসপিএবি ও কোয়াব।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিনা নোটিশে বৈদ্যুতিক খুঁটিতে ইন্টারনেট ও ক্যাবল টিভি নেটওয়ার্ক অপসারণের সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়েছে।

বক্তারা বলেন, ডিএসসিসি বিনা নোটিশে বৈদ্যুতিক খুঁটি থেকে ইন্টারনেট ও ক্যাবল টিভি নেটওয়ার্ক অপসারণের হঠকারী সিদ্ধান্তের কারণে গত দুই মাসে রাজধানীর মগবাজার, সায়দাবাদ, জিরো পয়েন্টে, ধানমন্ডি, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় প্রায় ২০ কোটি টাকার ক্যাবল সংযোগ দিতে হয়েছে। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইন্টারনেট ক্যাবল টিভি অপারেটর ব্যবসায়ীরা।

বক্তারা আরও জানান, যোগাযোগ পযুক্তি ছাড়াও বর্তমানে করোনা পরিস্থিতিতে শিক্ষা ও চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ বেশকিছু গুরুত্বপূর্ণ খাতে ইন্টারনেট কার্যকর ভূমিকা রাখছে। এর মধ্যে সরকারি-বেসরকারি পর্যায়ে ভিডিও কনফারেন্স, শিক্ষার্থীদের অনলাইন ক্লাস, অনলাইনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়-বিক্রয়, বাড়িতে বসে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সেবা নিচ্ছেন গ্রাহকরা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিনা নোটিশে বৈদ্যুতিক খুঁঁটিতে ইন্টারনেট ও ক্যাবল টিভি নেটওয়ার্ক অপসারণের কারণে আজ গ্রহকরা এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন এরদোয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্য...

হুথি হামলা ঠেকাতে সৌদিকে যুক্তরাজ্যের জ্বালানি সহায়তা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা...

ঢাকাসহ ৭ জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সাতটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা