জাতীয়

বুড়িগঙ্গা দখলদার কারা, জানতে চান হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক : বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল (হাজারীবাগ ও কামরাঙ্গীরচর) সিএস/আরএস অনুসারে জরিপ করে দখলদারদের নাম-ঠিকানাসহ প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী তিন মাসের মধ্যে হলফনামা আকারে আদালতে ওই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আদালতের নির্দেশনায়, জরিপ সম্পন্নের জন্য অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জরিপ টিমে ঢাকা জেলা প্রশাসক, বিআইডব্লিউটিএ’র প্রতিনিধিও রাখার কথা বলা হয়েছে। এছাড়া ঢাকার পুলিশ সুপারকে জরিপে সকল ধরনের সহযোগিতার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

জনস্বার্থে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’র দায়ের করা রিটের সম্পূরক আবেদনের শুনানি নিয়ে সোমবার (১২ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন। আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

মনজিল মোরসেদ পরে সাংবাদিকদের বলেন, চার নদীর অবৈধ দখল বন্ধে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইআরপিবি) পক্ষে জনস্বার্থে মামলা দায়ের করা হয়। ২০০৯ সালে বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই মামলার রায় ঘোষণা করেন। রায়ে নদীর সীমানা জরিপ করে দখলদারদের উচ্ছেদসহ নয় দফা নির্দেশনা দেয়া হয়।

ওই রায়ের আলোকে জরিপের সময় হাজারীবাগ-কামরাঙ্গীরচর এলাকার বুড়িগঙ্গা নদীর অংশ আদি চ্যানেলের বাইরে থাকায় এইচআরপিবির পক্ষ থেকে ২০১৫ সালে সম্পূরক আবেদন করা হয়। আবেদনে ওই এলাকায় বুড়িগঙ্গা নদীর অংশ জরিপ করে দখলদারদের চিহ্নিত করার আবেদন জানানো হয়।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন এরদোয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্য...

হুথি হামলা ঠেকাতে সৌদিকে যুক্তরাজ্যের জ্বালানি সহায়তা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা...

ঢাকাসহ ৭ জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সাতটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা