ছবি: সংগৃহীত
জাতীয়
উন্নতি দেখা দিলে বিদেশে নেওয়ার পরিকল্পনা

খালেদা জিয়ার অবস্থায় উন্নতি নেই তবে স্থিতিশীল

সান নিউজ অনলাইন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থায় গত তিন দিনে উল্লেখযোগ্য উন্নতি না হলেও তিনি এখন স্থিতিশীল আছেন। কিডনির ধারাবাহিক ডায়ালাইসিস, অগ্ন্যাশয়ের তীব্র প্রদাহ, হৃদ্‌যন্ত্রের জটিলতা এবং পূর্বের বিভিন্ন রোগের কারণে তাঁর সামগ্রিক অবস্থা ঝুঁকিপূর্ণ। চিকিৎসকরা জানিয়েছেন, ডায়ালাইসিসের সর্বশেষ সেশন শনিবার রাত ১০টার দিকে শেষ হয়েছে। এতে অবস্থার উন্নতি না হলেও শরীরের কিছু কার্যকরী স্থিতিশীলতা এসেছে। আগামী কয়েক দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন চিকিৎসকেরা। কিডনি কার্যক্ষমতা উন্নত না হলে অন্যান্য চিকিৎসায় জটিলতা তৈরি হতে পারে।

২৩ নভেম্বর খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার গভীর রাতে তাঁর অবস্থার অবনতি ঘটে। তিন দিন সাড়া না দেওয়ার পর শনিবার তিনি দুয়েকটি কথা বলেন এবং হাত–পা নেড়েছেন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, হৃদ্‌যন্ত্রের জটিলতা, অগ্ন্যাশয়ের প্রদাহ, ডায়াবেটিস, লিভার ও আর্থ্রাইটিসসহ একাধিক দীর্ঘস্থায়ী রোগের কারণে চিকিৎসা আরও কঠিন হয়ে পড়েছে। একটি রোগের চিকিৎসা অন্যটির ওপর প্রভাব ফেলছে।

পরিবার ও বিএনপি তাঁকে বিদেশে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ভিসা, সম্ভাব্য চিকিৎসাগন্তব্য, এবং এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিনস, লন্ডনের লন্ডন ক্লিনিকসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সঙ্গে অনলাইনে পরামর্শ চলছে। দলের একটি সূত্র জানিয়েছে, সোমবার চীনের একটি বিশেষজ্ঞ দল ঢাকায় এসে খালেদা জিয়ার অবস্থা পর্যালোচনা করতে পারে। লন্ডন বা সিঙ্গাপুরে নেওয়ার বিষয়টি পরিবার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কাতার, কুয়েত ও সিঙ্গাপুরে যোগাযোগ করা হচ্ছে।

মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার বলেন, খালেদা জিয়া স্থিতিশীল থাকলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন। শুক্রবার রাতের তুলনায় কিছুটা ভালো লাগছে, তবে অক্সিজেন লেভেল স্বাভাবিক নয়। ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, গত তিন দিন অবস্থায় তেমন পরিবর্তন হয়নি। তাঁকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুরো চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে সমন্বয় করছেন।

এভারকেয়ার হাসপাতালে বিএনপি নেতাকর্মীদের ভিড় বাড়ায় হাসপাতালের কার্যক্রম ব্যাহত হচ্ছে। নেতাকর্মীদের হাসপাতালে না যেতে বিএনপি আহ্বান জানিয়েছে। সারাদেশে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সংগঠন বিবৃতি দিয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে। সামাজিক মাধ্যমেও অনেকে তাঁর সুস্থতা কামনা করে পোস্ট করছেন।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা