ছবি: সংগৃহীত
জাতীয়
রমজানে খাদ্যের বৈচিত্র্য নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

৬৫০ টাকায় গরুর মাংস, রাজধানীর ২৫ স্থানে সুলভ বিক্রয়

সান নিউজ অনলাইন 

রাজধানীর ২৫টি স্থানে রমজান মাসে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রয় করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ১ রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত এই কার্যক্রম চলবে। তিনি জানান, পূর্ববর্তী জুলাই মাসের বিল্লব সময় যেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ বেশি ছিল, সেই স্থানগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি, বস্তি এলাকায়ও প্রাণিজাত পণ্য বিক্রির ব্যবস্থা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মেরুল বাড্ডার সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে ফরিদা আখতার বলেন, ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২৫০ টাকা, দুধ পাস্তুরিত প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি ডজন ১১৪ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি করা হবে। এ কার্যক্রমে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি), বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএফএ) ও প্রান্তিক খামারিরা সহযোগিতা করবে।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বাজারে যারা অহেতুক দাম বাড়ায়, তাদের ছাড় দেওয়া যাবে না। তিনি শিক্ষার্থীদেরও আহ্বান জানান, এ ধরনের অন্যায়মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সোচ্চার হতে। তিনি বলেন, রমজান এবার ভিন্নরূপে উদযাপন করা হবে এবং সরকারের দায়িত্ব হলো সাধারণ মানুষকে খাদ্য এবং প্রয়োজনীয় দ্রব্য সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেওয়া।

ফরিদা আখতার আরও বলেন, শুধু গরুর মাংসের দিকে মনোযোগ না দিয়ে খাদ্যের বৈচিত্র্য নিশ্চিত করতে মহিষ, ভেড়া, হাঁস, মুরগি ও বয়লার মাংসকেও অন্তর্ভুক্ত করতে হবে। তিনি সতর্ক করেন, খাদ্য নিরাপত্তার সঙ্গে কীটনাশক ব্যবহারের ক্ষতিকর প্রভাব জড়িত, তাই ন্যাচারাল পদ্ধতিতেই পুষ্টিগুণ বজায় রাখা সম্ভব।

তিনি জোর দেন, দেশের সকল মানুষের কাছে খাদ্য পৌঁছানো গুরুত্বপূর্ণ, শুধুমাত্র শহরকেন্দ্রিক ভাবনা যথেষ্ট নয়। একোয়াকালচার প্রসঙ্গে তিনি বলেন, মাছ উৎপাদন বৃদ্ধি পেয়েছে, তবে নিয়ন্ত্রণ না থাকায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি রয়েছে, যা প্রশিক্ষণের মাধ্যমে মোকাবিলা করা সম্ভব।

সভায় তিনি সাংবাদিকদের ভূমিকাও তুলে ধরেন। ফরিদা আখতার বলেন, কৃষি সাংবাদিকরা গ্রামীণ পর্যায়ে তথ্য পৌঁছে দিয়ে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আধুনিক প্রযুক্তি প্রচার জরুরি হলেও সাধারণ কৃষকদের কার্যক্রম প্রচার করা আরও গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন, কারণ এটি দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তার জন্য অপরিহার্য।

সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব তোফাজ্জেল হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, মিল্কভিটা চেয়ারম্যান কমান্ডার জাহিরুল আলিম, এলডিডিপির প্রকল্প পরিচালক জসিম উদ্দিন, বিডিএফএফএ সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন, বিপিআইসিসি সভাপতি শামসুল আরেফিন খালেদ ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ক্রমিক স্থান ঠিকানা/বিস্তারিত
সচিবালয়ের পাশে আবদুল গণি রোড
খামারবাড়ী ফার্মগেট
ষাটফুট রোড মিরপুর
আজিমপুর মাতৃসদন আজিমপুর
নয়াবাজার পুরান ঢাকা
বনশ্রী
হাজারীবাগ সেকশন
আরামবাগ মতিঝিল
মোহাম্মদপুর বাবর রোড
১০ কালশী মিরপুর
১১ যাত্রাবাড়ী মানিক নগর গলির মুখে
১২ শাহাজাদপুর বাড্ডা
১৩ কড়াইল বস্তি-বনানী
১৪ কামরাঙ্গীরচর
১৫ খিলগাঁও রেল ক্রসিং দক্ষিণে
১৬ নাখালপাড়া লুকাস মোড়
১৭ সেগুনবাগিচা কাঁচাবাজার
১৮ বসিলা মোহাম্মদপুর
১৯ উত্তরা হাউজ বিল্ডিং
২০ রামপুরা বাজার
২১ মিরপুর ১০
২২ কল্যাণপুর ঝিলপাড়
২৩ তেজগাঁও
২৪ পুরান ঢাকা বঙ্গবাজার
২৫ কাকরাইল

অনুষ্ঠানে জানানো হয়, সুলভমূল্যে বিক্রয় কার্যক্রমে ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২৫০ টাকা, দুধ পাস্তুরিত প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি ডজন ১১৪ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি করা হবে। এতে সহযোগিতা করছে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি), বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএফএ) এবং দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানসহ অন্যান্য অংশীজন এবং প্রান্তিক খামারিরা।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা