ছবি: সংগৃহীত
জাতীয়

ঢাকার মেট্রোরেল ও ফ্লাইওভারের নিরাপত্তা পরীক্ষা চেয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট

সান নিউজ অনলাইন 

মানুষের জীবন রক্ষার জন্য ঢাকার মেট্রোরেল ও সব ফ্লাইওভারের নির্মাণে ব্যবহৃত সামগ্রীর মান যাচাই ও নিশ্চিত করার জন্য সরকারের প্রতি নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন আজ সোমবার (২৭ অক্টোবর) জনস্বার্থে এ আবেদন করেন।

রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল রোববার মেট্রোরেলের একটি পিলার থেকে বেয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তির মৃত্যু ঘটে। এই ঘটনায় মেট্রোরেল রক্ষণাবেক্ষণে কোনো অবহেলা ছিল কি না তা খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। আবেদনে কমিটিকে বিষয়টি হাইকোর্টে প্রতিবেদন হিসেবে জমা দেওয়ার জন্যও বলা হয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মেট্রোরেলের জন্য একটি রক্ষণাবেক্ষণ কমিটি গঠনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্টের রুল জারির আবেদন করা হয়েছে।

রিটে বিবাদী করা হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক এবং ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডকে।

আবদুল্লাহ আল মামুন বলেন, “আবুল কালামের মৃত্যুর ঘটনা প্রমাণ করে যে বিবাদীরা সাংবিধানিকভাবে স্বীকৃত জীবনের অধিকার ও আইনের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন।” তিনি জানান, এ রিটের ওপর শুনানি আজই হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে হতে পারে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা