জাতীয়

এসএসসির প্রশ্ন নিয়ে খুশি শিক্ষার্থীরা, প্রথমদিনের পরীক্ষা শেষ 

অনলাইন ডেক্স

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনের পরীক্ষা শেষ হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় এ পরীক্ষা শেষ হয়। এদিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে, পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাসিমুখে রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্র থেকে বের হতে দেখা গেছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে তারা বাংলা প্রথমপত্র পরীক্ষায় যে প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে, তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা জানান, প্রশ্নপত্র খুব সহজ হয়েছে। তারা তিন ঘণ্টা সময় পেলেও তার আগেই লেখা শেষ করেছেন অনেকে। প্রত্যাশা অনুযায়ী খাতায় লিখতে পারায় অধিকাংশ পরীক্ষার্থী সন্তুষ্টি প্রকাশ করেছে।

রাজধানীর মতিঝিল বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীরা। এ কেন্দ্র থেকে বের হওয়া তাসনিম জামান নামে এক পরীক্ষার্থী বলেন, প্রস্তুতি বেশ ভালো ছিল। বাংলা প্রথমপত্র পরীক্ষা ভালো হবে, এটার আশা ছিল। যেমন প্রত্যাশা ছিল, তেমনটা লিখতে পেরেছি। বাকিটা ফল প্রকাশের পর দেখা যাবে।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থী। তবে প্রথমদিনে সারাদেশে কত পরীক্ষার্থী অংশ নিয়েছে এবং কতজন অনুপস্থিত তা এখনো জানায়নি বোর্ডগুলো। বিকেলে অনুপস্থিতির তথ্য জানানো হবে।

দ্বিতীয়দিনের পরীক্ষা ১৫ এপ্রিল
আগামী ১৫ এপ্রিল মঙ্গলবার এসএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবশেষ প্রকাশিত সময়সূচি অনুযায়ী-মঙ্গলবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের আরবি দ্বিতীয়পত্র পরীক্ষা গ্রহণ করা হবে। অন্যদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) দ্বিতীয়দিনে গণিত-২ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা