জাতীয়

পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসির গেট ভেঙে ভেতরে আন্দোলনকারীরা

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সূচি অনুযায়ী, আগামী ৮ মে ৪৬তম বিসিএসের প্রিলিতে উত্তীর্ণদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। সূচি প্রকাশের পর থেকেই লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে আসছেন তারা। এই দাবিতে আজ মঙ্গলবার (৮ এপ্রিল) পিএসসির সামনে বিক্ষোভ করতে থাকেন ৪৬তম বিসিএস লিখিত প্রার্থীরা।

এদিকে, তাদের আন্দোলন চলাকালীন সময়ে দুপুরে পিএসসি কার্যালয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন, যারা পড়াশোনা করছে তারা সবাই তৈরি। তারা অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। আমি মনে করি তারা দুই সপ্তাহ পরীক্ষা পেছানোর জন্য বসে নেই। একই সিলেবাসে দুই পরীক্ষা দেয়া যাচ্ছে। এক্ষেত্রে পরীক্ষা পেছানোর দাবিটা মনে হয় না যৌক্তিক।

এই বক্তব্যের পরে আন্দোলনরত শিক্ষার্থীরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেছে। তাদের দাবি, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয় ২০২৪ সালের ২২ ডিসেম্বর। ৬ মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনো অর্ধেক প্রার্থীর ভাইভা শেষ হয়নি। তাদের ভাইভা কবে শেষ হবে আমরা জানি না।

এর মাঝেই ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ৮মে এবং ৪৭তম বিসিএসের প্রিলি আগামী ২৭ জুন হবে বলে সূচি প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশ নেয়া অধিকাংশ প্রার্থী ৪৬ এর লিখিত দেবে, আবার লিখিত পরীক্ষাতেও অংশ নিতে হবে। এ ছাড়া ৪৭তম প্রিলিতেও অনেকে অংশ নিবে। এত কম সময়ের মধ্যে এত প্রিপারেশন নেওয়া কঠিন। তাই লিখিত পরীক্ষা পেছানো উচিত বলে দাবি তাদের।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা