সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে এসি বিস্ফোরণে নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের এসি বিস্ফোরণে আব্দুল মালেক (৪০) নামের ১ অফিস সহকারীর মৃত্যু হয়েছে। এতে ফারুক (৩০) নামে আরও এক ব্যাক্তি দগ্ধ হয়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৩টায় বিয়াম কার্যালয় ভবনের পঞ্চম তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর সকাল ৭টায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন। এর পরে দগ্ধ ফারুককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আরও পড়ুন: অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

নিহত ব্যক্তি, পটুয়াখালী জেলার বাউফল থানাধীন কাছিপাড়া গ্রামের মৃত আলী খানের ছেলে। বর্তমানে তিনি হাতিরঝিলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস ভবনে থাকতেন।

নিহতের ভাই মো. সোহেল বলেন, আমার ভাই নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশনে অফিস সহায়ক (পিয়ন) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই অফিসেই থাকতেন। কাল রাতে তার ঘুমন্ত অবস্থায় এসি বিস্ফোরণ হয় । এই বিস্ফোরণের ঘটনায় আমার ভাইসহ ফারুক নামের আরও একজন দগ্ধ হলে দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত ফারুককে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার এখন অবস্থা আশঙ্কাজনক।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, এসি বিস্ফোরণ হয়ে মো. ফারুক নামে এক ব্যক্তি আমাদের এখানে এসেছেন। এ সময় তার শ্বাসনালীসহ শরীরের ৪৮ শতাংশ দগ্ধ হয়েছে।

আরও পড়ুন: উপদেষ্টারাদের রাজনীতিতে প্রবেশের বিষয়ে যা বললেন

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক ) মো. ফারুক বলেন, লাশ মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা