সংগৃহীত ছবি
জাতীয়

জর্জিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির আহ্বান

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জর্জিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী ভর্তির আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিল্লিভিত্তিক বাংলাদেশে নিযুক্ত জর্জিয়ার রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতে এই আহ্বান জানান।

আরও পড়ুন: বিশ্বের বায়ু দূষণের ৬ষ্ঠ স্থানে ঢাকা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং রাষ্ট্রদূত অভিন্ন মূল্যবোধ, নীতি ও পারস্পরিক সুদৃঢ় বোঝাপড়ার ওপর ভিত্তি করে বাংলাদেশ ও জর্জিয়ার মধ্যে সম্পর্ক আরও জোরদার করার গুরুত্বারোপ করেন। এ সময় তারা বিভিন্ন ক্ষেত্রে অভিন্ন স্বার্থের দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা ২ দেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার ওপর আরও বেশি মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

রাষ্ট্রদূত ২ দেশের মধ্যে বিশেষ করে চলচ্চিত্র ও মিডিয়া ক্ষেত্রে সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার ইচ্ছা প্রকাশ করেন।

এই সাক্ষাতে তিনি জাতিসংঘ ও অন্যান্য বহুপাক্ষিক ফোরামে জর্জিয়ার উদ্যোগের ক্ষেত্রে বাংলাদেশের সমর্থন কামনা করেন।

এর পরবর্তী দ্বিপাক্ষিক পরামর্শ বৈঠকের বিষয়ে সম্মত হয় উভয় দেশের ঊর্ধ্বতনরা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা