সংগৃহীত ছবি
জাতীয়

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না 

নিজস্ব প্রতিবেদক: এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ স্টেশন (বিমানবন্দর ও খিলক্ষেত) এর অ্যালাইনমেন্ট থেকে গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দুপুর ১টা-শুক্রবার রাত ২টা পর্যন্ত মোট ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে এক বার্তার মাধ্যামে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আরও পড়ুন: শেখ হেলালের পিএস মুরাদ গ্রেফতার

বার্তায় বলা হয়েছে, এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ স্টেশন (বিমানবন্দর ও খিলক্ষেত) এর অ্যালাইনমেন্ট থেকে গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১ টা- শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ২টা পর্যন্ত মোট ১৩ ঘণ্টা রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল, হোটেল রেডিসন, আরপিজিসিএল, ঢাকা রিজেন্সি, খিলক্ষেত এলাকা, কনকর্ড সিটি (নদীর পাড় পর্যন্ত), হোটেল লা মেরিডিয়ান, বলাকা ভবন, হাজী ক্যাম্প, কাওলাস্থ বিমানবন্দর ক্যাটারিং হাউস ও সিভিল এভিয়েশন কোয়ার্টারসহ তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়াও জোয়ার সাহারা, নিকুঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়। এ সময় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে কর্তৃপক্ষ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা