সংগৃহীত ছবি
জাতীয়

হজ প্যাকেজের বাকি টাকা ১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৫ জানুয়ারির মধ্যে সরকারি মাধ্যমের হজযাত্রীদেরকে সোনালী ব্যাংকে এবং বেসরকারি মাধ্যমের হজযাত্রীদেরকে সংশ্লিষ্ট এজেন্সির ব্যাংক হিসাবে টাকা জমা দিতে হবে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি-জাপানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

বৃহস্প‌তিবার (১৯ ডিসেম্বর) এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

২০২৫ সালে হজ পালনের জন্য ৩ লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধনকারীদের উদ্দেশে এ পত্রে বলা হয়েছে, সৌদি আরব সরকারের রোডম্যাপ অনুসারে, আগামী ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের জন্য মিনায় তাঁবু গ্রহণ, মোয়াল্লেম গ্রহণ, বাড়ি বা হোটেল ভাড়া এবং পরিবহনসহ সেবা সংক্রান্ত সকল চুক্তি সম্পন্ন করতে হবে।

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে নির্ধারিত তারিখের মধ্যে আবশ্যিকভাবে প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে হজযাত্রীদেরকে অনুরোধ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা