জাতীয়

শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে

নিজস্ব প্রতিবেদক: দেশে বিচারের প্রক্রিয়া সম্পন্ন হলে ভারতের কাছে ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (৮ ডিসেম্বর) সমসাময়িক বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: ওসি প্রদীপের স্ত্রী চুমকির জামিন

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ভারতের সাথে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কাউকে ফেরাতে হলে তার বিচারের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই বিচারের প্রক্রিয়া সম্পন্ন হলেই শেখ হাসিনাকে ফেরত চাইবে সরকার।

তিনি বলেন, ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে আমরা আশাবাদী। বাংলাদেশ ভারতের সাথে ন্যায় ও মর্যাদার সম্পর্ক চায়।

এদিকে, ভারতের পররাষ্ট্র সচিবের সফর প্রসঙ্গে তিনি জানান, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তার আলোচনা করব।

তিনি আরও বলেন, ভারতের গণমাধ্যমকে আমন্ত্রণ করবো আপনারা আমাদের দেশে এসে প্রতিবেদন করেন। এ সময় অনেকে মিথ্যাই প্রচার করতে চায়, এর ফলে তাদের লাভ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা