সংগৃহীত ছবি
জাতীয়

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আলী আসাদ (৪৮) নামে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ-১ এলাকার ফ্লাইওভারের ঢালে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: লেবানন থেকে আরও ফিরবে ৯৫ জন

নিহত ব্যক্তি, মিরপুর শাহ আলী এলাকায় থাকতেন তিনি।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে তার মৃত্যু হয়েছে। এরপর প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে।

খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, পুলিশের একটি টিম বিস্তারিত ঘটনা জানার জন্য কাজ করছে।

খিলক্ষেত থানার ইন্সপেক্টর (তদন্ত) আশিকুর রহমান বলেন, মোটরসাইকেলে চালিয়ে যাওয়ার সময় যে কোনো একটি যানবাহনের ধাক্কায় ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সান ‍নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা