সংগৃহীত ছবি
জাতীয়

বাংলাদেশ স্কাউটস সংস্কারে মহামান্য রাষ্ট্রপতি মনোনীত এডহক কমিটি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ স্কাউটসের কার্যক্রম গতিশীল ও বেগবান করার লক্ষ্যে এবং এর প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাবনা তৈরী করার জন্য বাংলাদেশ স্কাউটসের বিদ্যামান জাতীয় নির্বাহী কমিটি বাতিল করে নতুন একটি এডহক কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন : রাষ্ট্রপতির পদত্যাগে সায় নেই যুক্তরাষ্ট্রের

বুধবার (৩০ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে ‍উপসচিব মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েলের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

স্কাউটস কমিটিতে ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। কমিটিতে স্বররারাষ্ট্র.মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনকে আহ্বায়ক এবং শহীদ মীর মুগ্ধের ভাই জনাব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন- পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ডা. মো: আমিনুল ইসলাম, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মো: রেজাউল করিম, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. খ.ম. কবিরুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস এর সাবেক জাতীয় কমিশনার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সিভিল এভিয়েশন অথরিটির সদস্য (প্রশাসন) যুগ্ম সচিব আবু সালেহ মো: মহিউদ্দিন খাঁ, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোছা: ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজসেস এন্ড টেকনোলোজীর অধ্যাপক আসিফউল হক, ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ফাহমিদা ও স্কাউটার মাহিনুর জাহান।

আরও পড়ুন : ৮ জেলায় নতুন ডিসি

কমিটির কার্যক্রম বুধবার (৩০ অক্টোবর) থেকে শুরু হবে এবং আগামী বছর ২০২৫ সালের ৩০ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে-

১. কমিটি চিফ স্কাউটসের পরামর্শক্রমে বাংলাদেশ স্কাউটের যাবতীয় কার্যক্রম পরিচালনা ও স্কাউট আন্দোলনকে/কার্যক্রমকে গতিশীল ও বেগবান করার পদক্ষেপ গ্রহণ করবে।

২. বাংলাদেশ স্কাউটকে জুলাই-আগস্ট/২০২৪ আন্দোলনে আহতদের সেবায় সম্পৃক্ত করবে।

৩. বাংলাদেশ স্কাউটের প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাবনা চিফ স্কাউটের নিকট পেশ করবে।

৪. সংস্কার প্রস্তাবনায় স্কাউটারদেরকে প্রাথমিক পর্যায় থেকে ক্রমান্বয়ে নেতৃত্বের উচ্চ পর্যায়ে আসার এবং স্কাউট আন্দেলন তৃনমুল পর্যায় থেকে ব্যাপকতর করার লক্ষ্যে সরকার বিভিন্ন সহায়ক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সর্বোওম অংশগ্রহণ নিশ্চিতের ব্যবস্থা করবে।

৫. কমিটির মেয়াদকাল শেষের পূর্বেই জাতীয় কাউন্সিলের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবে। এই কমিটির কোন সদস্য পরবির্তী নির্বাচনে অংশগ্রহণের যোগ্য বিবেচিত হবেন না।

৬. নির্বাহী পরিচালক, বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দফতর কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা