সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে বাস চাপায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানী গুলিস্তানের পাতাল মার্কেট চত্বরে ২ বাসের মাঝে চাপা পড়ে মো. নজরুল ইসলাম (৫৫) নামে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

নিহত ব্যক্তি, ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব দেবপুর গ্রামের নুরুল আমিনের ছেলে। তিনি একটি ট্রাভেল এজেন্সির মালিক ছিলেন। কর্মের সুবাদে তিনি পুরান ঢাকার নারিন্দা এলাকার ধোলাইখালে থাকতেন।

নিহতকে হাসপাতালে নিয়ে যাওয়া সাব্বির হোসেন নামে ১ পথচারী বলেন, বৃহস্পতিবার রাতে গুলিস্তান পাতাল মার্কেট এলাকা দিয়ে রাস্তা পারাপারের সময় স্টাফ কোয়ার্টার পরিবহন এবং দোয়েল পরিবহনের বাসের মাঝে চাপা পড়েন তিনি। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা