সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীর জেনেভা ক্যাম্পে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ২ গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে মো. ওমর (২০) ও লিটন (৩০) নামে ২ যুবক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় এ সংঘর্ষে ঘটনা ঘটে। এই ঘটনার পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: ঢাকা থেকে নৌ চলাচল বন্ধ

আহত ওমরের বোন চাঁদনী বলেন, আমার ভাই পেশায় একজন মোটরসাইকেল মেকানিক। বৃহস্পতিবার সকালের দিকে বিহারী ক্যাম্পে ২ গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় তার শরীরে ককটেলের স্প্লিনটার এসে লাগে। এরপর আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মোহাম্মদপুরে বিহারী ক্যাম্প থেকে আহত অবস্থায় ২ জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। জেনেভা ক্যাম্পে ২ গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে তারা আহত হয়েছে বলে জানায় আহতের পরিবার।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা