সংগৃহীত ছবি
জাতীয়

সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে

নিজস্ব প্রতিবেদক: সাইবার নিরাপত্তা আইন দ্রুতই বাতিল করা হবে বলে জানায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, এ আইন সংশোধন করলেও দেশের মানুষের মনে শঙ্কা থেকে যাবে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাইবার নিরাপত্তা আইন সংশোধন নিয়ে এই কথা বলেন উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

আরও পড়ুন: রাষ্ট্রপতিকে অপসারণের দাবি

এ অনুষ্ঠানে বর্তমানে এই আইনে মামলা দায়ের হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, এই আইন সংশোধন করলেও সাধারণ মানুষের মনে শঙ্কা থেকেই যাবে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা আইনটি বাতিলের পক্ষে মতামত দেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা