সংগৃহীত ছবি
জাতীয়

অনুষ্ঠিত হলো উপদেষ্টা পরিষদের বৈঠক 

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় সরকারের সকল উপদেষ্টারা অংশ নেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে তার সভাপতিত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ড. ইউনূসের কর পরিশোধের রায় প্রত্যাহার

গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করতে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ, বিভিন্ন দেশ-আন্তর্জাতিক সংস্থার সাথে দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান করে গত রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে দেশে ফেরেন তিনি। এর পরে আজ বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হলো।

এদিকে শনিবার (৫ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সাথে ৩য় দফায় সংলাপ করবে অন্তর্বর্তীকালীন সরকার। এ সংলাপে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা