সংগৃহিত ছবি
জাতীয়

ফাঁসির আসামি ধামরাইয়ে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক ফাঁসির আসামি মো. ফিরোজ হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব।

আরও পড়ুন: আইন নিজের হাতে তুলে নিলেই ব্যবস্থা

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকার ধামরাই এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-৪ এর একটি দল।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, গত ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক ঢাকা জেলার ধামরাই থানার বহুল আলোচিত শুকুর আলী হত্যাকাণ্ডে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মো. ফিরোজ হোসেনকে ধামরাই এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা