সংগৃহীত ছবি
জাতীয়

বাংলাদেশকে ঋণ দেবে চীন 

নিজস্ব প্রতিবেদক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অনুদান, সুদমুক্ত ঋণ, রেয়াতি ঋণ ও বাণিজ্যিক ঋণের ৪টি ক্ষেত্রে সহায়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই ৪টি প্যাকেজের আওতায় চীন বাংলাদেশকে ২বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ প্রদানে সম্মত হয়েছে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি প্রদান

রোববার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর গণভবনে ৩ দিনের চীন সফর উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলন এই কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, চীনের প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল লি ছিয়াংয়ের আমন্ত্রণে দ্বিপাক্ষিক সফরে আমি গত (৮-১০জুলাই) চীন সফর করি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী; অর্থমন্ত্রী; বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা; বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী; ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী; বাণিজ্য প্রতিমন্ত্রী; ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ১টি বাণিজ্য প্রতিনিধি দল আমার সফরসঙ্গী ছিলেন।

আরও পড়ুন: তদন্ত হবে বিচার হবে

এরপর সোমবার (৮ জুলাই) বেইজিং পৌঁছালে বিমানবন্দরে আমাকে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে স্বাগত জানানো হয়। মঙ্গলবার (৯ জুলাই) সকালে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) প্রেসিডেন্ট জিন লিকুন আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় আমি এআইআইবিকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, নদী খনন, জলবায়ু পরিবর্তনসহ উপযোগী বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানাই।

এদিকে বেইজিংয়ে অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। এছাড়াও চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথেও প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।

আরও পড়ুন: ট্রাম্পের ওপর হামলা নিন্দনীয়

এই সফরের শেষ দিন বুধবার (১০ জুলাই) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের পর ২ দেশ ২১টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে এবং ৭টি প্রকল্পের ঘোষণা দেয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা