সংগৃহীত ছবি
জাতীয়

সাংবাদিকের ওপর হামলায় মামলা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে সময় টেলিভিশনের সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছে। মামলার আসামি বলা হয়েছে ‘অজ্ঞাতদের’।

আরও পড়ুন: রাজধানীর রেস্তোরাঁয় আগুন, দগ্ধ ২

শনিবার (১৩ জুলাই) শাহবাগ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে অপরাধী হিসেবে ‘অজ্ঞাতনামা অনেক সংখ্যক বিবাদী’র বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের ওপর হামলা, গতিরোধ, ক্ষতিসাধন ও ভয়ভীতি প্রদানের অভিযোগ আনা হয়েছে।

ওসি বলেন, সময় টেলিভিশনের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সৈয়দ আসাদুজ্জামান বাদী হয়ে এজাহার দায়ের করেছেন। এজাহারে অজ্ঞাত অনেককেই উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১১ জুলাই বিকেল ৬টা ২০ মিনিটের দিকে সময় টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক ত্বোহা খান তামিম (৩৭) এবং ক্যামেরাম্যান সুমন সরকারকে (৩৬) উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আন্দোলনকারীরা বলে ‘সময় টিভির ক্যামেরা ধর শালাকে’ এরপর আন্দোলনকারীরা সাংবাদিক ত্বোহা খান তামিম ও সুমনকে লক্ষ্য করে কয়েকটি বড় বড় ইট ছুড়ে মারতে থাকে, যার একটি তামিমের বাম হাতের ওপর এসে পড়ে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা