সংগৃহীত ছবি
জাতীয়

স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত

নিজস্ব প্রতিবেদক : যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের ১৭ জন সদস্যসহ হত্যা করেছিল, সেই প্রেতাত্মারা আজ কিছুটা হলেও ষড়যন্ত্রে লিপ্ত। এ কথা অস্বীকার করতে পারব না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আরও পড়ুন : সকালে থেকে ঢাকায় তুমুল বৃষ্টি

শুক্রবার (১২ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমার বিশ্বাস, সর্বোচ্চ আদালত যে আদেশ দিয়েছে, সেই আদেশ তারা মেনে অবশ্যই ঘরে ফিরে যাবে। আমি বিশ্বাস করি, তারা জনগণের অসুবিধা হোক, জনগণ দুঃখ-কষ্ট ভোগ করুক, সেইগুলি পরিহার করে তারা ঘরে ফিরে যাবে।

আরও পড়ুন : ঝুম বৃষ্টিতে জলাবদ্ধতা, বিপাকে পরীক্ষার্থীরা

আইনমন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব হলো জনগণের জান-মাল রক্ষা করা; জনগণের সুবিধা ও অসুবিধা দেখা। সেখানে যদি কেউ বাধাগ্রস্ত করে, সে ক্ষেত্রে সরকারের দায়িত্ব, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া।

এ সময় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আওয়ামী লীগের নেতাকর্মীরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা