ছবি: মাহিদুল হোসেন সানি
জাতীয়

সকালে থেকে ঢাকায় তুমুল বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: সাপ্তাহিক ছুটির শুক্রবার সকাল থেকেই ঢাকায় মুষলধারে বৃষ্টি। এ সময় বৃষ্টির পানিতে বেশিরভাগ এলাকার রাস্তায় পানি জমে গেছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও পথচারীরা।

আরও পড়ুন: সরকার কোটা সংস্কার করতে পারবে

শুক্রবার (১২ জুলাই) সকাল ৬টা থেকেই বৃষ্টি পড়তে শুরু করে। এদিকে সাপ্তাহিক ছুটির ফলে রাস্তাঘাটে মানুষজন কিছুটা কম। এতে বেশিরভাগ সড়কও ফাঁকা। তবে আজ ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা রয়েছে। এ জন্য সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এই পরীক্ষায় অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা।

অপরদিকে, দেশের সকল বিভাগেই শুক্রবার বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এ সময় তারা জানান, শুক্রবার সারা দেশে বৃষ্টি আরও বাড়তে পারে। তবে এ সময় মেঘলা থাকতে পারে সারা দেশের আকাশ। যার ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমে আসতে পারে। এরপর শনিবার (১৩ জুলাই) থেকে বৃষ্টি আবার কমে আসতে পারে।

আরও পড়ুন: শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছে

আবহাওয়া অধিদপ্তর জানায়, সারাদেশে মৌসুমি বায়ু আবারও শক্তিশালী হয়ে ওঠায় বৃষ্টি বেড়েছে। এ সময় বঙ্গোপসাগর-দেশের উপকূল দিয়ে প্রবেশ করছে প্রচুর মেঘ। এর ফলে সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় মেঘ বাধা পেয়ে বৃষ্টির পরিমাণ বেড়েছে।

অন্যদিকে, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে ভারি বৃষ্টি ও পাহাড়ধসের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এ সময় পাহাড়ের নিচে ও আশপাশের বসবাসকারীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা