সংগৃহিত ছবি
জাতীয়

ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানী দক্ষিনখানের বউবাজার পূর্ব মোল্লার টেক এলাকায় একটি বাসার ছাদ থেকে পড়ে শহিদ রানা (৩৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন: সকালে থেকে ঢাকায় তুমুল বৃষ্টি

বৃহস্পতিবার (১২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এই ঘটনাটি ঘটে।

শহিদ রানা কুমিল্লার মুরাদনগর থানার বড়পিপরিয়া গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে। বর্তমানে উত্তরা দক্ষিণখান বউবাজার এলাকায় ভাড়া থাকতেন।

শহিদ রানার ছোট ভাই মো. আসাদ বলেন, আমার বড় ভাই খিঁচুনি রোগী ছিলেন। আমার ভাই কোনো কাজকর্ম করতেন না, বেকার ছিলেন। তার স্ত্রী রাগ করে দেশের বাড়ি চলে গেছেন। এতে ভাই কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। গত রাতে কাউকে কিছু না বলে আমার বড় ভাই ছাদে গিয়ে নিচে লাফিয়ে পড়ে।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সাকন নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা