জাতীয়

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল ১১টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের বিশেষ একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

সোমবার (৮ জুলাই) বিকেল ৪টা ৫ মিনিটে তিনি বেইজিং পৌঁছান।

আরও পড়ুন: মহাসড়কে শিক্ষার্থীদের কর্মসূচি

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তার সফর নি‌য়ে রবিবার ১ সংবাদ স‌ম্মেল‌নে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, সরকার প্রধা‌নের এই সফ‌রে ২ দে‌শের ম‌ধ্যে ২০‌টি সম‌ঝোতা স্মারক হওয়ার সম্ভাবনা র‌য়ে‌ছে। এছাড়াও আরও কিছু প্রকল্প ঘোষণারও কথা র‌য়ে‌ছে।

কি কি বিষ‌য়ে সম‌ঝোতা হ‌তে পা‌রে এই বিষয়ে তিনি ব‌লেন, দেশের অর্থনৈতিক-ব্যাংকিং খাত, বাণিজ্য-বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, দেশের অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি খাতে সহায়তা, ৬ষ্ঠ ও ৯ম বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ, বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি, দুর্যোগ ব্যবস্থাপনা, পিপল টু পিপল কানেকটিভিটি এই সকল বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: চীনের পথে প্রধানমন্ত্রী

মঙ্গলবার (৯ জুলাই) সকালে প্রধানমন্ত্রী এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুনের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিনে তিনি সাং-গ্রি-লা সার্কেলে ‘সা‌মিট অন ট্রেড, বিজ‌নেস অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচু‌নি‌টিজ বিটুইন বাংলা‌দেশ অ্যান্ড চায়না’ শীর্ষক সম্মেলনেটিতে অংশগ্রহণ করবেন। এরপর দুপুরে প্রধানমন্ত্রী ১৪তম জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াঙ হুনিনেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তারপর তিনি ঐতিহ্যবাহী তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানা‌বেন।

বুধবার (১০ জুলাই) তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে সাক্ষাৎ করবেন। এর পরে ২ প্রধানমন্ত্রী ২দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলসহ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এর পরে ২দেশের সরকার প্রধানের উপস্থিতিতে প্রায় ২০টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে এবং কিছু প্রকল্প উদ্বোধনের ঘোষণা দেওয়া হবে।

আরও পড়ুন: জনদুর্ভোগ কর্মসূচি থেকে বিরত থাকুন

বৃহস্পতিবার (১১ জুলাই) বাংলাদেশ বিমানের ১টি বিশেষ ফ্লাইটে করে প্রধানমন্ত্রী ঢাকায় ফিরে আসবেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা