সংগৃহীত ছবি
জাতীয়

টিসিবির পণ্য বিক্রি

নিজস্ব প্রতিবেদক: প্রতি মাসের কর্মসূচির অংশ হিসেবে জুলাই মাসের জন্য সোমবার (৮ জুলাই) থেকে পণ্য বিক্রি শুরু করবে টিসিবি। এতে ভর্তুকি মূল্যে সারাদেশে ১ কোটি কার্ডধারী পরিবারের মধ্যে এই পণ্য বিক্রি করবে সংস্থাটি।

সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় টিসিবি ১ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাজধানীর বনানীর আনসার ক্যাম্প মাঠ-সংলগ্ন কড়াইল টিঅ্যান্ডটি কলোনিতে এই কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য সচিব মোহা. সেলিম উদ্দিন।

আরও পড়ুন: চীনের পথে প্রধানমন্ত্রী

এই দফায় ফ্যামিলি কার্ডধারী ১জন ক্রেতা সর্বোচ্চ ২লিটার ভোজ্যতেল, ৫কেজি চাল ও ২কেজি মসুর ডাল কিনতে পারবেন। এ সময় প্রতি লিটার ভোজ্যতেলের দাম ১০০ টাকা রাখা হবে, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা এবং চাল ৩০ টাকা দরে বিক্রি করা হবে।

টিসিবি জানায়, সারাদেশের সিটি করপোরেশন ও জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সারাদেশের ডিলাররা টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করবে।

এই সময় নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত স্থানেই পণ্য কিনতে পারবেন কার্ডধারী ক্রেতারা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা