সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর ১ নং এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় বিল্লাল হোসেন (৪০) নামে ১জন নিহত হয়েছে।

রোববার (৭ জুলাই ) সন্ধ্যা সোয়া ৬টায় অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: শিক্ষার্থীর ছুরি হামলায় শিক্ষক নিহত

নিহত ব্যক্তি, মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার খাস মহল বালুরচর এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকায় ১টি বেসরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের স্ত্রী বানু আক্তার জানান, আমার স্বামী রোববার দুপুরে মিরপুরে ১টি সেলুন থেকে চুল কাটিয়ে বাসায় ফেরার পথে মিরপুর ১ নম্বরে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া ১টি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এর পরে পথচারীরা দ্রুত উদ্ধার করে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এর পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানায় আমার স্বামী আর নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহতের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা এই বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা