সংগৃহীত
জাতীয়

চাপাতিসহ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে চাপাতিসহ হাতেনাতে ১ ছিনতাইকারীকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

মঙ্গলবার (৩ জুলাই) রাতে নূরজাহান রোডে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: দেশে ফিরেছেন ৪৩,০৮৩ জন হাজি

পুলিশ জানায়, মোহাম্মদপুর থানার ৭ মসজিদ রোডে ডেকোরেটরের দোকান মালিক কামাল হোসেন ও কর্মচারী বাসায় যাওয়ার সময় ছিনতাইয়ের কবলে পড়েন।

ছিনতাইয়ের কবলে পড়া কামাল হোসেন জানান, দোকান বন্ধ করে বাসায় যাওয়ার সময় চাপাতি হাতে ২ ছিনতাইকারীরা আমার গলায় সেটি ধরে নগদ ৮ হাজার টাকা ও সাথে থাকা মোবাইল ফোন নিয়ে যায় তারা। তারা চলে যাওয়ার সময় আমরা ১টি বাইক ও অটোরিক্সা নিয়ে তাদের পিছু নেই। তারা ২জন দৌড়াতে থাকলে ১ পর্যায়ে নুরজাহান রোডে পুলিশের গাড়ির সামনে পড়ে যায়। এই সময় পুলিশের কর্মকর্তাসহ কয়েকজন মিলে তাদের ১জনকে ধরে ফেলে।

আরও পড়ুন: ঢাকায় অভিযানে গ্রেফতার ১৭

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল হক ভূঁইয়া জানান, মঙ্গলবার রাতে টহল পুলিশের ১টি গাড়ি নুরজাহান রোডে টহল দিচ্ছিল। এই সময় আমিও সেই রাস্তায়ই ছিলাম। এদিকে ছিনতাইকারীরা চাপাতিসহ দৌড়াতে থাকলে আমরা ১জনকে ধরতে পারি। এরপর আরেকজনকে ধরার জন্য মোহাম্মদপুরের থানা পুলিশ অভিযান চালাচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা