সংগৃহীত
জাতীয়

১১ স্থাপনাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত এডিস মশার লার্ভা পাওয়ায় ১১টি স্থাপনাকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন। এই জরিমানা পরিচালিত হয় ৬টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।

আরও পড়ুন: ঢাকাসহ ৬ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা

বৃহস্পতিবার (২৭ জুন) ডিএসসিসি বাসাবো ও শাফিয়া এলাকার আশপাশ, নিউ পল্টন লাইন, ইরাকি গোরস্তান সংলগ্ন মাঠ, উত্তর যাত্রাবাড়ীর ডেমরা সড়ক ও বালুর মাঠ, দাসপাড়ার ১ নং ও ২ নং রোড, বাসাবো দক্ষিণগাঁও, যাত্রাবাড়ীর কোনাবাড়ি, মেরাজনগর এ ও বি ব্লক এলাকায় এ সকল অভিযান পরিচালনা করা হয়।

২ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ, ১ ও ৪ নম্বর ওয়ার্ডের বাসাবো এবং শাফিয়া পল্লী ও আশপাশ এলাকায় ১১৮টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। এ সময় ৩টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় ৩টি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।

৩ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেন, ২৩ নম্বর ওয়ার্ডের নিউ পল্টন লাইন ইরাকি গোরস্তান সংলগ্ন মাঠ এলাকায় ৬৪টি স্থাপনা ও বাসাবাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় ১টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

আরও পড়ুন: মোস্তাফিজ ও ফয়সাল রিমান্ডে

৫ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা, ৪৮ নম্বর ওয়ার্ডের উত্তর যাত্রাবাড়ীর ডেমরা সড়ক, বালুর মাঠ এলাকায় ৪৩টি বাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। এ সময় ২ টি স্থাপনায় লার্ভা পাওয়ায় ২টি মামলায় মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

৭ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান, ৭৩ নম্বর ওয়ার্ডের দাসপাড়ার ১নং ও ২নং রোড, বাসাবো দক্ষিণগাঁও এলাকায় ৮৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। এতে ৩টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় তাদেরকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়াও আদালত আরো ১০টি বাড়িতে সামান্য পরিমাণে এডিস মশার লার্ভা পাওয়ায় সংশ্লিষ্ট বাড়ির মালিকদের সতর্ক করে।

৯ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল বিছিল, ৬৪ নম্বর ওয়ার্ডের যাত্রাবাড়ীর কোনাবাড়ি এলাকায় ১০৪টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করে ১টি স্থাপনাকে ১টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করেন।

আরও পড়ুন: প্রকাশ্যে এলেন মতিউরের স্ত্রী লাকী

১০ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন, ৫৯ নম্বর ওয়ার্ডের মেরাজনগর এ ও বি ব্লক এলাকায় ৩৫টি স্থাপনা ও বাসাবাড়িতে এই অভিযান পরিচালনা করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মুখপাত্র আবু নাছের জানান, বৃহস্পতিবার এই অভিযানে সর্বমোট (৪৪৯টি) বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এই সময় (১১টি) বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১০টি মামলায় সর্বমোট (৯৫,০০০) টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা