সংগৃহিত ছবি
জাতীয়

ছুটি শেষে সচিবালয়ে ঈদের আমেজ

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার ৩ দিনের ছুটি শেষে আজ খুলেছে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়।

আরও পড়ুন: যানজটের রাজধানী এখন ফাঁকা

বুধবার (১৯ জুন) নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস শুরু হলেও উপস্থিতি এখনো কম।

ঈদের পর ১ম কর্মদিবস হওয়ায় দেশের অন্য সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মতো সচিবালয়েও ঈদ আনন্দে মেতে উঠেছেন সবাই। ঈদের ছুটির পর অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করছেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।

বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে সচিবালয়ের ৬ নম্বর বিল্ডিংয়ে সাতটি মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

কর্মকর্তারা বলেন, ঈদের ৩দিন ছুটির সঙ্গে অনেকে অতিরিক্ত ছুটি নেওয়ায় সচিবালয়ে ১ম কর্মদিবসে উপস্থিতি কিছুটা কম। গাড়ি পার্কিং ও অন্যান্য এলাকায়ও ভিড় নেই বললেই চলে।

জানা গেছে, দুপুর ১২টার দিকে বিভিন্ন দপ্তরের মন্ত্রী, সচিব ও কর্মকর্তাদের সঙ্গে ঈদের কুশল ও শুভেচ্ছা বিনিময় করবেন।

আরও পড়ুন: হজ গিয়ে ২১ বাংলাদেশির মৃত্যু

ঈদের ১ম দিনে অফিসে এসেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সালেমান খানের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর আলম। তিনি অফিসে এসেছেন সকাল সাড়ে ৯টায়। মোহাম্মদ মঞ্জুর আলম বলেন, ১ম কর্মদিবসে প্রতিবারের মতো এবারও অফিস ফাঁকা। যারা এসেছেন সবাই কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। বিশেষ কোনো কাজ না থাকায় আজ সচিবালয়জুড়ে ঈদের আমেজ বিরাজ করছে।

তিনি আরও বলেন, আজ ঈদের পর ১ম কর্মদিবস হওয়ায় সবাই একে অপরের সঙ্গে কোলাকুলি করছেন, কুশল বিনিময় করছেন। এজন্য আনন্দটা বেশি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা