সংগৃহীত
জাতীয়

দ্বিতীয় দিনেও চলছে পশু কুরবানি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীসহ সারাদেশে পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি। মঙ্গলবার (১৮ জুন) সকাল থেকেই শুরু হয় কুরবানি।

আরও পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কমতে পারে

দেখা গেছে, ঈদের দিন কসাই না পাওয়ায় যারা কোরবানি করতে পারেননি তারাই মঙ্গলবার কুরবানি দিচ্ছেন। কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণেও কুরবানি দিচ্ছেন দ্বিতীয় দিন।

ইসলামের শরীয়ত মতে, কোরবানির পশু জবাই করার সময় থাকে ৩ দিন। হিজরি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ সামর্থ্য অনুযায়ী কুরবানি করা যায়। ফলে কোনো কারণে ঈদের দিন কুরবানি করা সম্ভব না হলে, ঈদের পরের দুদিন পশু কুরবানি করা যায়।

আরও পড়ুন : চার অঞ্চলে ঝড়ের আভাস

সোমবার প্রাণিসম্পদ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানায়, সারা দেশে এবার কুরবানির ঈদে মোট ১ কোটি ৬ লাখ ২১ হাজার ২২৮ গবাদি পশু বিক্রি হয়েছে। যা গত বছরের চেয়ে ১১ লাখ ৭৮ হাজার ২২৮টি বেশি।

অধিদপ্তরের তথ্যানুসারে, এবার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ও ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম পশু বিক্রি হয়েছে। এ বছর ঢাকায় ২৫ লাখ ২০ হাজার, চট্টগ্রামে ১৯ লাখ ৭৪ হাজার আর রাজশাহীতে ২৩ লাখ পশু বিক্রি হয়। গত বছর কোরবানির ঈদে ৯৪ লাখ ৪৩ হাজারের বেশি পশু বিক্রি হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা