সংগৃহীত
জাতীয়

সৌদি পৌঁছালো ৬৯,৯৫৪ হজ্জযাত্রী

নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ্জ পালন করতে সৌদি আরব (৮ জুন ) রাত আড়াইটায় পৌঁছেছেন ৬৯,৯৫৪ হজ্জযাত্রী। সর্বমোট ১৭৯টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৫০ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৪,৪০৪ জন হজ্জযাত্রী পৌঁছেছেন।

আরও পড়ুন: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই চ্যালেঞ্জ

শনিবার হজ্জ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ্জ অফিস ঢাকা এবং সৌদি আরবের সূত্রে এই তথ্যটি জানায় হেল্পডেস্ক।

হেল্পডেস্ক তথ্য মতে, এই পর্যন্ত সর্বমোট ১৭৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯৪টি, সৌদি এয়ারলাইনসের ৫৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৬টি ফ্লাইট পরিচালনা করেছে। গতকাল শুক্রবার পর্যন্ত মোট ফ্লাইটের ৮৪.৩ শতাংশ, আর মোট হজ্জযাত্রীদের মধ্যে ৮৩ শতাংশ সৌদি আরব পৌঁছেছেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রেস সচিবের শ্রদ্ধা

এদিকে হজ্জ পালন করেতে গিয়ে এখন পর্যন্ত মোট ১২ জন মারা গিয়েছে। তাদের মধ্যে সর্বশেষ বৃহস্পতিবার (৬ জুন) মক্কায় শেখ আরিফুল ইসলাম (৫৭) নামে ১ জন মারা যায়। মারা যাওয়া হজ্জযাত্রীদের মধ্যে মক্কায় ৯ এবং মদিনায় ৩ জন। চলতি এই হজ্জ মৌসুমে সৌদি আরবে ১ম বাংলাদেশি হিসেবে গত বুধবার (১৫ মে) মো. আসাদুজ্জামান নামে ১ হজ্জযাত্রী মারা যায়।

গত বৃহস্পতিবার (৯ মে) বাংলাদেশ এয়ারলাইনসের ১ম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজ্জযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করেন এবং শেষ ফ্লাইট যাবে বুধবার (১২ জুন)।

আরও পড়ুন: ঈদুল আজহা ১৭ জুন

এই বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ্জ পালনে সৌদি আরব যাবেন ৮৫,২৫২ জন। তার মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪,৫৬২ জন এবং বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০,৬৯৫ জন। প্রতি ৪৪ জনে ১ জন করে গাইড হিসেবে মোট ১,৮৯৯ জন হজ্জযাত্রীদের সাথে যাবেন। হজ্জ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সির মোট সংখ্যা ২৫৯টি। হজ্জযাত্রীদের ১ম ফিরতি ফ্লাইট বৃহস্পতিবার (২০ জুন) এবং শেষ ফিরতি ফ্লাইট সোমবার (২২ জুলাই)।

এদিকে সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আগামী রবিবার (১৬ জুন)।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা