সংগৃহীত ছবি
জাতীয়

অনুমতি ছাড়া হজ করলে ব্যবস্থা

প্রবাস ডেস্ক : সৌদিতে বসবাসরত প্রবাসীরা অনুমতি ছাড়া হজ পালন করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির কর্তৃপক্ষ।

আরও পড়ুন : বছরের শেষ দিকে মূল্যস্ফীতি কমবে

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি প্রবাসীদের কেউ অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর পাশাপাশি তাদেরকে আর সৌদিতে প্রবেশ করতে দেওয়া হবে না।

এছাড়া অনুমতি ছাড়া হজ পালনের আচার অনুষ্ঠানে অংশ নিয়ে সৌদি নাগরিক, বাসিন্দা বা দর্শনার্থী যে কেউ নিয়ম ভঙ্গ করলে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে জানিয়েছে দেশটির পাবলিক সিকিউরিটি।

আরও পড়ুন : বিএনপির উন্নয়ন সহ্য হচ্ছে না

শুধু তাই নয়, অনুমতি ছাড়া হজ পালনকারীদের আনা-নেওয়া তথা পরিবহনের কাজে জড়িত কেউ ধরা পড়লে তাকে ছয় মাস পর্যন্ত জেল এবং ৫০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে।

প্রসঙ্গত, সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামী ১৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ১৪ জুন থেকে। সূত্র: গালফ নিউজ

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা