সংগৃহীত
জাতীয়

অস্ত্রের দোকানের কর্মচারী গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগের ট্রফি কানা টাওয়ারের ২য় তলায় অস্ত্রের দোকানে শাহিন (৩৫) নামের ১ কর্মচারী রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে। এরপর গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় তাকে। এর পরে অস্ত্রোপচারের মাধ্যমে তার গুলিটি বের করা হয়।

আরও পড়ুন: বাসভবন থেকে স্বর্ণালঙ্কার চুরি

গুলিবিদ্ধ শাহিনের ভাই শাকিল জানান, আমার ভাই শাহবাগের অস্ত্রের দোকানে চাকরি করেন। আজ করে হঠাৎ তার কোমরের ওপরে ডান পাশে ১টি গুলি লাগে। এরপর তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এর পরে অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরের ভেতরে থাকা ১টি গুলি বের করেন।

তিনি আরও জানান, অস্ত্রের দোকানটি এফ আহম্মেদ নামের ১ ব্যক্তির। আমি পরে জানতে পেরেছি যে, পয়েন্ট টুটু বোর পিস্তল লোড-আনলোডের সময় অসাবধানতাবশত ১টি গুলি বেরিয়ে তার কোমরের ওপরের দিকে লাগে। এর থেকে বেশি কিছু জানি না।

আরও পড়ুন: স্কুলছাত্রের লাশ উদ্ধার

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, প্রথমে আমরা মনে করেছিলাম ঘটনাটি পল্টন থানার। এরপর বিষয়টি প্রথমে পল্টন থানাকে জানাই আমরা। এর পরে ঘটনাস্থল পরিদর্শনে পল্টন থানার ওসি ও সহকারী পুলিশ কমিশনার আসেন। তার পরে শাহবাগ থানা পুলিশ আসেন। বর্তমানে এই বিষয়টি শাহবাগ থানা তদন্ত করছে। তার শরীরে কীভাবে গুলি লেগেছে এই বিষয় এখনো স্পষ্টভাবে জানতে পারিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা