সংগৃহীত ছবি
জাতীয়

আমি ফিলিস্তিনের পক্ষে কথা বলে যাব

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফিলিস্তিনে মুসলিমদের অধিকার রয়েছে। এই অধিকার তাদের দিতে হবে। এটা কেউ কেড়ে নিতে পারবে না। মুসলিম বিশ্ব এক হলে, ফিলিস্তিনিসহ বিশ্ব মুসলিমদের দাবি আদায় সহজ হতো। আমি সবসময় ফিলিস্তিনের পক্ষে কথা বলে যাবো।

আরও পড়ুন : আজ হজ কার্যক্রমের উদ্বোধন

বুধবার (৮ মে) দুপুরে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ২০২৪ সালের জন্য হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এদিন সকালে আনুষ্ঠানিকভাবে হিজরি ১৪৪৫ সালের হজ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এখন ঘরে বসেই হজের কাজ করা যাচ্ছে। এরপর থেকে আর কোনো ক্যাম্পে না থেকে মডেল মসজিদেই হজের ট্রেনিং নেওয়া যাবে।

আরও পড়ুন : আফতাবনগরে বসানো যাবে না হাট

তিনি বলেন, আজকের বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। এখন ডিজিটাল বাংলাদেশের সুবিধা পাচ্ছে জনগণ। তারা ঘরে বসেই সহজে হজ করতে যেতে পারছেন, কোনো রকম হয়রানি ছাড়াই। তাছাড়া ডিজিটাল সেন্টারে বসেই নিবন্ধন করা যাচ্ছে।

শেখ হাসিনা বলেন, মানুষের ধর্মীয় অনুভূতিতে সম্মান জানিয়ে সবাই যাতে তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারে, সেসব ব্যবস্থা করে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে দিয়েছেন।

আরও পড়ুন : ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

তিনি বলেন, আপনারা মুসলিম বিশ্বের জন্য দোয়া করবেন। ফিলিস্তিনে মুসলিমদের অধিকার রয়েছে। এই অধিকার তাদের দিতে হবে। এটা কেউ কেড়ে নিতে পারবে না। মুসলিম বিশ্ব এক হলে, ফিলিস্তিনিসহ বিশ্ব মুসলিমদের দাবি আদায় সহজ হতো। আমি সবসময় ফিলিস্তিনের পক্ষে কথা বলে যাবো।

সরকারপ্রধান বলেন, ফিলিস্তিনে গণহত্যা চালানো হচ্ছে। নারী, পুরুষ ও শিশুদের কাউকেই রেহাই দেওয়া হচ্ছে না। সবখানেই আমার কণ্ঠ সোচ্চার। সব জায়গাতেই আমি এর প্রতিবাদ করে যাচ্ছি। আরব ভূখণ্ডে ফিলিস্তিন তাদের জায়গা তারা পাবে। এটা তাদের অধিকার। মুসলিম বিশ্ব এক হলে ফিলিস্তিনির অধিকার আদায়ে আরও এগিয়ে যেতে পারতাম। ওআইসি ভুক্ত দেশগুলোর মধ্যে আমি একমাত্র বোন। একমাত্র বোন হিসেবে আমি সব মুসলিম দেশগুলোকে আহ্বান জানিয়েছি আপনারা এক হন।

আরও পড়ুন : চেয়ারম্যান প্রার্থীদের সংঘর্ষে আহত ১

প্রধানমন্ত্রী আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম। যেখানে সব ধর্মের মানুষের অধিকারের কথা বলা আছে। অথচ ধর্মের নামে মুষ্টিমেয় কিছু মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ড করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা