সংগৃহীত
জাতীয়

ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ট্রাকের ধাক্কায় মো. ইউসুফ (৪৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : দুপুরে আসছে নিহত ৮ বাংলাদেশির লাশ

বৃহস্পতিবার (২ মে) ভোরে গুলশানের শাহজাদপুর বাঁশতলায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর পথচারীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : আজ সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

নিহত ইউসুফ শেরপুরের শ্রীবরদী থানার মোল্লাপাড়া গ্রামের মৃত আব্দুস সালাম মিয়ার ছেলে। বর্তমানে তিনি নর্দা কালাচাঁদপুর রিকশা গ্যারেজে থাকতেন।

পথচারী আমিনুল ইসলাম বলেন, ভোরে শাহজাদপুর বাঁশতলার মেইন রোডে খালি রিকশা নিয়ে পারাপার হচ্ছিলেন রিকশাচালক ইউসুফ। এমন সময় রামপুরার দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় রিকশা থেকে ছিটকে গুরুতর আহত হন ইউসুফ। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন : ধান কাটতে গিয়ে দিনমজুরের মৃত্যু

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ইউসুফের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা