সংগৃহীত ছবি
জাতীয়

বাড্ডা এলাকায় দীর্ঘ লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরা থেকে বসুন্ধরা পর্যন্ত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ১৩২ কেভি বৈদ্যুতিক তারের লাইন ছিঁড়ে যাওয়ায় বাড্ডা, মধ্যবাড্ডা এলাকায় দীর্ঘ সময় ধরে লোডশোডিং হয়েছে। এই লোডশেডিংয়ের চাপ গড়িয়েছে টঙ্গী এলাকা পর্যন্ত।

আরও পড়ুন: রাজধানীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৫টার পর পর্যন্ত টানা লোডশেডিং ছিল। এতে ভোগান্তি পোহাতে হয়েছে এলাকার বাসিন্দাদের। এ সময় বাড্ডা এলাকায় সকাল সাড়ে ১১টা থেকে প্রায় দুপুর দেড়টা পর্যন্ত ও দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ ছিল না।

মধ্যবাড্ডা এলাকার বাসিন্দা আতিকা ইবনে তাবাসসুম জানান, সারাদিন বিদ্যুৎ সংযোগ ছিল না। এমনিতেই রয়েছে তীব্র গরম তার ওপর নেই বিদ্যুৎ। বাচ্চাদের নিয়ে খুব কষ্টের মধ্যে সময় পাড় করতে হচ্ছে।

আরও পড়ুন: হাইকোর্টের আদেশে সংক্ষুব্ধ শিক্ষামন্ত্রী

টানা লোডশেডিংয়ের বিষয়ে জানতে চাইলে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) নির্বাহী পরিচালক (অপারেশন) প্রকৌশলী মো. জাকির হোসেন জানান, রামপুরা থেকে বসুন্ধরা পিজিসিবির ১৩২কেভি লাইন ছিঁড়ে গিয়েছিল এর কারণে সাময়িক অসুবিধা হয়েছে। এর প্রভাব পড়েছে টঙ্গী এলাকাতে সেখানেও লোডশেডিং দেখা দিয়েছে। এই সমস্যা সাময়িক ছিল, এখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় আছে।

সান নিউজ/এমএইচ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা