সংগৃহীত ছবি
জাতীয়

গরমে অসুস্থ রিকশাচালকের প্রাণ রক্ষা করলেন ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-ওয়ারী বিভাগের পুলিশ সদস্যদের ত্বড়িৎ পদক্ষেপে রক্ষা পেলো ১ জন রিকশাচালকের প্রাণ।

আরও পড়ুন: ভোটে মানুষের আস্থা ফিরেছে

সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সের সামনে এই ঘটনা ঘটে।

সোমবার সকাল ট্রাফিক ইন্সপেক্টর পবিত্র বিশ্বাস দেখেন তীব্র গরমে ১ জন রিকশাচালক চলন্ত অবস্থায় রিকশা থেকে রাস্তার ওপরে ছিটকে পড়ে যান। এ সময় তিনি তাৎক্ষণিক যাত্রাবাড়ী মোড়ে দায়িত্বরত অন্যান্য ট্রাফিক পুলিশ সদস্যদের সহযোগিতায় তার মাথায়, চোখে ও মুখে পানি ছিটিয়ে দেয়। এর পরে যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্স থেকে নিয়মিত সাধারণ জনগণের জন্য বিলি করা পানি ও খাবার স্যালাইন অসুস্থ রিকশাচালককে খাওয়ালে তখন তিনি সুস্থ হয়ে ওঠেন।

আরও পড়ুন: দিনের তাপমাত্রা বাড়ার আভাস

সুস্থ হওয়ার পর রিকশাচালক বলেন, আমি রিকশা চালাচ্ছিলাম। প্রচন্ড গরমের কারণে হঠাৎ আমার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। তখন আমি চলন্ত রিকশা থেকে রাস্তায় পড়ে যাই। পুলিশের সহযোগিতা না পেলে হয়তো হিটস্ট্রোকে মৃত্যুও হতে পারতো। এজন্য আমি ট্রাফিক পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।

ট্রাফিক ওয়ারী বিভাগ বলেন, ট্রাফিক ওয়ারী বিভাগের আয়োজনে যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্স থেকে গত ৬ দিন ধরে পথচারী এবং অসহায় মানুষদের জন্য পানীয় ও খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে। তার সুফলতা হিসেবে আজ অসুস্থ এই রিকশাচালককে সুস্থ করতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়েছে।

আরও পড়ুন: দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

বর্তমানে এই তীব্র তাপদাহের শুরু থেকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান ঢাকা মহানগরবাসীর পাশে সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তার নির্দেশে সমগ্র রাজধানীতে সাধারণ জনগণ, পথচারী ও রিকশাচালকসহ বিভিন্ন পেশায় খেটে খাওয়া মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করছে ঢাকা মেট্রোপলিটরনে কর্মরত পুলিশ সদস্যরা।

সান নিউজ/এমএইচি/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা