সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ে রেল গেট এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ১ যুবক নিহত হয়েছে।নিহতের বয়স আনুমানিক ২৪ বছর হবে।

আরও পড়ুন: থাইল্যান্ডের প্রতি বিনিয়োগের আহ্বান

সোমবার (২৯ এপ্রিল) রাত পৌনে ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সেলিম বলেন, গতরাতে শাহজাহানপুর থানার খিলগাঁও রেল গেটের রেললাইন দিয়ে অসতর্কভাবে পার হচ্ছিল ছিল যুবকটি। এই সময় কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে তার সাথে সাথে শরীর থেকে দু’টি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনার পরে গুরুতর আহত অবস্থায় ঐ যুবককে ঢাকা মেডিকেলে নেওয়া হলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আরও পড়ুন: দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রাতে শাহজাহানপুর এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত ১ যুবককে হাসপাতালে আনা হয়। এর পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহতর লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এমএইচ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা