সংগৃহীত ছবি
জাতীয়

অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করল ডেসকো

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো)। এ সময় ডেসকোর উদ্যোগে রাজধানীতে বিদ্যুতের বকেয়া বিল আদায় ও সিস্টেম লস কমিয়ে আনার লক্ষ্যে অভিযান পরিচালনা করেন ডেসকোর নির্বাহী ম্যাজিস্ট্রেট শংকর বিশ্বাস।

আরও পড়ুন: বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, নিহত ২

সোমবার (১৫ জুলাই) সকাল থেকে এই অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধের অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানে আগারগাঁয়ে ৯৬নং পশ্চিম কাফরুল তালতলা কাঁচাবাজারে ২টি মিটার, শ্যামলী ২নং রোড থেকে ২ কেজি ও বিএনপি বাজার মুরগির মার্কেট থেকে ১৩ কেজি বৈদ্যুতিক তার জব্দ করা হয়।

ডেসকোর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মীর নাহিদ আহসান জানান, আমরা ডেসকোর পক্ষ থেকে নিয়মিত ভাবেই অবৈধ সংযোগ বন্ধে জন্য অভিযান পরিচালনা করছি এবং এটি সব সময় অব্যাহত থাকবে। রাজধানীতে রাতের আঁধারে কিংবা মধ্যরাতে কিছু অসাধু চক্র অবৈধভাবে হুকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করে থাকে। এ সময় আমাদের টিম রাতেও নিয়মিত ভাবে টহলে থাকে।এরপরও এই চক্রগুলো সুযোগ পেলেই এই অবৈধ কাজটি করে থাকে।

আরও পড়ুন: নতুনবাজার ছেড়েছে শিক্ষার্থীরা

তিনি আরও জানান, আমি এই বিষয়ে সবাইকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি । কেউ যদি এই ধরনের কাজ করতে দেখে থাকেন তাহলে আমাদের কল সেন্টারে জানালে আমরা তাৎক্ষণিক ঐ বিষয়ে ব্যবস্থা নিতে পারব। এ সময় তথ্য দানকারীর নাম-পরিচয় গোপন করা হবে। আমরা চাই গ্রাহকদের মানসম্মত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত “স্মার্ট বাংলাদেশ” গঠনে ডেসকো সর্বদাই অঙ্গীকারবদ্ধ। এদিকে স্মার্ট গ্রাহক সেবা নিশ্চিত করতে ডেসকোর পাশাপাশি গ্রাহকদেরও আরও এগিয়ে আসতে হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা