সংগৃহীত
জাতীয়

মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে

নিজস্ব প্রতিবেদক : ঈদে মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে সে বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা পালন করেছি। এবার চেষ্টা করেছি যাত্রীরা যাতে নিরাপদে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে এবং স্বাচ্ছন্দ্য ঈদ করতে পারে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।

আরও পড়ুন : আজ থেকে টানা ৫ দিনের ছুটিতে দেশ

বুধবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামের নিজ বাসভবনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঈদ করে কর্মস্থলে ফেরা যাত্রীদের আমরা রিটান টিকিট দিয়েছি। যেভাবে তারা ঈদ করতে স্বাচ্ছন্দ্য বাড়িতে গেছে ঠিক একই ভাবে তারা বাড়ি থেকে কর্মস্থলে ফিরবে। আমাদের চেষ্টা ফলপ্রসূ হয়েছে। এজন্য আমরা জনগণকে ধন্যবাদ জানাই, রেলের কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানাই।

আরও পড়ুন : ঢাকা ফাঁকা, তবুও বায়ুতে নেই উন্নতি

রেলমন্ত্রী বলেন, গত ৮ এপ্রিল খুলনা-রাজশাহী রুটে চলাচলকারী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের বগিতে জন্ম নেওয়া নবজাতক শিশুকে রেলওয়ের পক্ষ থেকে উপহার দিয়েছি এবং তাদের যে সাপোর্ট প্রয়োজন ছিল তার সবই দিয়েছি।

এ সময় পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বুড়ো, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা