সংগৃহীত
জাতীয়

মেট্রোরেল চলাচল ২ দিন বন্ধ

নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতরের ছুটিতে টানা ২ দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঈদ এবং পর দিন শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি।

আরও পড়ুন : আজ থেকে টানা ৫ দিনের ছুটিতে দেশ

বুধবার (১০ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া।

তিনি জানান, ঈদের জন্য মেট্রোরেল ঈদের দিন (১১ এপ্রিল) বন্ধ থাকবে। এছাড়া পরের দিন শুক্রবার (১২ এপ্রিল) সাপ্তাহিক বন্ধ যথারীতি কার্যকর থাকবে। সেই হিসেবে মেট্রোরেল টানা দুই দিন বন্ধ থাকবে।

আরও পড়ুন : ঢাকা ফাঁকা, তবুও বায়ুতে নেই উন্নতি

ডিএমটিসিএল বলেন, মেট্রোরেল নিজস্ব কর্মীদের দিয়ে পরিচালনা করা হয়। তবে সেই সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। মেট্রোরেল চালু রাখলে ঈদের দিন অধিকাংশ কর্মীকে কাজে ব্যস্ত থাকতে হবে। ঈদের দিন বিকেল পর্যন্ত মেট্রোরেল ব্যবহার করেন কম যাত্রী। এদিন মেট্রোরেল চালু থাকলে বিকেলের আগ পর্যন্ত একশ’র বেশি ট্রেনে আশানুরূপ যাত্রী পাওয়া যাবে না। এতে খরচের বোঝা বাড়বে।

তিনি আরও বলেন, রমজানে প্রতিদিন গড়ে মেট্রোরেলে ২ লাখ ৪৬ হাজার যাত্রী চলাচল করেছে। রোজার আগে সংখ্যাটা ছিল ২ লাখ ৯৫ হাজারের মতো। ১৬ রমজান থেকে মেট্রোরেল এক ঘণ্টা বেশি চলাচল করে, তখন যাত্রী কিছুটা বাড়ে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা