ছবি: সংগৃহীত
জাতীয়

২ বাসের মাঝে চাপা পড়ে শিশুর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তান এলাকায় ২ বাসের চাপায় এক শিশু হকারের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ঈদে ডিএমপির ২১ নির্দেশনা

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল ৪ টার দিকে গুলিস্তান আহাদ পুলিশ বক্স সংলগ্ন সেন্ট্রাল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সুমন (৮) বাসে হকারি করে নামাজ শিক্ষার বই বিক্রি করতো। তার বাবা আলমগীর মারা যাওয়ার পর মা লাবনী আক্তারের সঙ্গে সে গুলিস্তান স্টেডিয়াম এলাকায় থাকতো।

আরও পড়ুন: নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

জানা যায়, আহাদ পুলিশ বক্স সংলগ্ন সেন্ট্রাল মসজিদের সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিল সুমন। তখন জৈনপুর এক্সপ্রেস নামে একটি বাস রাস্তার পাশে দাঁড় করানো ছিল।

এ সময় বিআরটিসির একটি দ্বিতল বাস কাউন্টারে রাখার জন্য পেছনের দিকে গেলে ২ বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হয় সুমন। পরে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সোনালী ব্যাংকের ম্যানেজার উদ্ধার

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শিশুটির মরদেহ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা