সংগৃহিত
জাতীয়

ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের ৭ম বার্ষিক ইফতার

নিজস্ব প্রতিবেদক: ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের ৭ম বার্ষিক ইফতার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ এপ্রিল ২০২৪) রাজধানীর গুলশান - তেজগাঁও লিংক রোডে অবস্থিত "আলোকি"তে অনুষ্ঠিত ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের ৭ম বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠানে দেশের বিভিন্ন সেক্টরের প্রতিনিধি, শিল্পপতি ও মিডিয়া ব্যক্তিত্ব এবং ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন স্কুলের ৮৫ জন শিক্ষার্থী এতে অংশ নেয়।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঃ ক্লিনটন পবকে, ডিপুটি হাই কমিশনার, অস্ট্রেলিয়ান হাই কমিশন বাংলাদেশ, মো মইনুল হক, সিসিও, সিটিব্যাংক এনএ; সাবরিনা ইসলাম, চেয়ারম্যান, এসএসএলকমার্স; ডাঃ ডেভিড ডাউল্যান্ড, রেজিস্ট্রার, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, শাম্মী ইসলাম নীলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সহ আরোও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের মূখ্য উদ্দেশ্য ছিল সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়ের সুযোগ করে দেয়া এবং তাদের ভবিষ্যত নিশ্চিতকরণে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান করা।

অনুষ্ঠানে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আদনান হোসেন সভাপতিত্ব করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠানে উপদেষ্টা বোর্ডের অন্যতম সদস্য আহমেদ আতিফুর রাহমান বলেন, “এই সংস্থায় কাজ করা এবং দ্রুত এর বৃদ্ধি দেখতে পারা আমার জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা। ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন অনেক দূর এগিয়েছে এবং এভাবে নিজেদের প্রতিষ্ঠানের কাজের প্রভাব দেখার এই অনুভূতিটি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই পথ চলায় আমাদের সাথে থাকার জন্য।"

ইফতার মাহফিলে সহযোগী হিসেবে ছিল আস্থা ট্রাস্ট, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মা, হার নেট, ব্যাঙ্গল এক্সপ্রেস,পারফেটি ভ্যান মেলে বাংলাদেশ, নেসলে, সেভয়, টেকনো ড্রাগস লিমিটেড, রান লেদার, হোলাগো, ফিনিস এবং লিমেরেন্স ফটোগ্রাফস।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা