সংগৃহীত
জাতীয়

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়ানো হবে

নিজস্ব প্রতিবেদক: পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়ানোর দাবি যৌক্তিক। খুব শিগগিরই তাদের এ সমস্যার সমাধান করা হবে বলেছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

আরও পড়ুন: চেতনানাশক ওষুধ পরিবর্তনের নির্দেশ

বুধবার (২৭ মার্চ) রাতে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানিয়ে জানান, এটা তাদের খুবই যৌক্তিক দাবি। তাই পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়াতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, চিকিৎসকদের সমস্যাটা শোনার পর থেকে সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। যত দ্রুত সম্ভব সমাধান করতে চাই। তবে সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর অনুমোদন লাগবে। প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলবো।

ডা. সামন্ত লাল জানান, দুই মাস আমি এলাম মাত্র। সংকটের বিষয়টি এসেই জানতে পারলাম। আগে জানতাম না। মাত্র তিনদিন এ নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। আজ (বৃহস্পতিবার) এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো।

আরও পড়ুন: জিয়াকে মেজর বানিয়েছিল আ’লীগ

ভাতা বাড়ানোসহ ৪ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন ইন্টার্ন ও পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ইন্টার্ন ও পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের আমন্ত্রণ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন তিনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা