সংগৃহীত ছবি
জাতীয়

পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও থেকে বিদেশগামী এক ব্যক্তির টাকা ছিনতাইয়ের ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ।

আরও পড়ুন: ড. ইউনূস ‘ট্রি অব পিস’ পুরস্কার পাননি

বুধবার(২৭ মার্চ) সকালে তেজগাঁও থানার বিজয় সরণি মোড়ের কলমিলতা মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. রাজু ও মো. নাজমুল।

আরও পড়ুন: বাকশাল দেশের উন্নয়ন কর্মসূচি

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, গ্রেফতার দুজনই পেশাদার ছিনতাইকারী। উভয়ের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার মধ্যে রাজু একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তারা মূলত নিম্নবিত্ত বিদেশগামী যাত্রীদের টার্গেট করত। যারা শ্রমিক হিসেবে কাজের জন্য মধ্যপ্রাচ্যে যান তারাই এদের মূল টার্গেট। এসব মানুষ সাধারণত সহজ-সরল হয়ে থাকেন। তাই তারা আসার সঙ্গে সঙ্গে প্রথমে তাদের পুলিশ পরিচয়ে আটকাত রাজু ও নাজমুল। এরপর ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিত। এই ছিনতাইকারী চক্রটি সাধারণত ৫০০ বা ১০০০ এমন স্বল্প পরিমাণ টাকা ছিনতাই করত। এর কারণ অল্প টাকা ছিনতাই করলে ভুক্তভোগীরা আর অভিযোগ করত না।

আরও পড়ুন: রংপুর-ভোলার মানুষদের সুখবর দিলেন

ওসি মোহাম্মদ মহসিন আরও বলেন, আজ সকালে আল আমিন নামে একজন সৌদি আরবগামী ব্যক্তি মেডিকেল পরীক্ষার জন্য ঢাকায় আসেন। এ সময় পুলিশ পরিচয়ে তাকে একটি সিএনজিতে তোলে রাজু ও নাজমুল। পরে তার কাছে থাকা ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। এসময় আল আমিনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের আটক করে। পরে ৯৯৯-এ ফোন করলে তেজগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা