সংগৃহীত
জাতীয়

দায়িত্বহীনতার কারণে দুর্ঘটনা ঘটেছে 

জেলা প্রতিনিধি: রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম মন্তব্য করেছেন, লোকোমাস্টারসহ দায়িত্বরতদের দায়িত্বহীনতার কারণে পাবনার ঈশ্বরদীতে দুই মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: গরম বেড়ে তাপপ্রবাহের আভাস

বুধবার (২৭ মার্চ) বেলা সোয়া ১১টায় রাজবাড়ীর পাংশায় জেলা পরিষদ ডাকবাংলোতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রেলমন্ত্রী জানান, ঈশ্বরদীতে যে ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে তা খুবই অনভিপ্রেত, দায়িত্বহীনতার পরিচয় এটি। একজন লোকোমাস্টার ক্লিয়ারেন্স ছাড়া ট্রেন ছাড়বে, কোনো সময় এটা আশা করা যায় না। আমি আশা করব, দায়িত্বশীলতার সঙ্গে সবাই তার দায়িত্ব পালন করবেন ও সকল প্রকার দুর্ঘটনা থেকে রেলকে মুক্ত রাখবে।

আরও পড়ুন: পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

উল্লেখ্য, মঙ্গলবার (২৬ মার্চ) রাত পৌনে ১২টার দিকে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন এলাকায় মালবাহী ২টি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে এক লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ওই রুটের ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে সকাল ৭টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। প্রাথমিকভাবে ট্রেনের চালক, সহকারী চালক ও অন-ডিউটি সহকারী স্টেশনমাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়াও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পাকশী বিভাগীয় রেলওয়ের কার্যালয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা